বান্ধবীর সহযোগিতায় তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ১২:১৮:০০
  • কপি লিঙ্ক

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তরুণীকে ধর্ষণের অভিযোগে জিহাদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে তাকে পাগলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৩ ডিসেম্বর ওই তরুণী মামলা করেছিল। 

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ওই তরুণীর সাথে জিহাদের সম্পর্ক ছিল। ৩ মাস আগে এক বান্ধবী ওই তরুণীকে তার বাসায় নিয়ে গিয়ে যায়। সেখানে তখন উপস্থিত ছিলেন জিহাদ। তখন বান্ধবী বাইরে গিয়ে তালা মেরে দেয়। 

তিনি আরও বলেন, ওই সময়ে জিহাদ ঘরের ভেতরে তরুণীকে ধর্ষণ করে। এছাড়া ভিডিও করে ব্ল্যাকমেইলিং করে হুমকি দিতে থাকে। এরই মধ্যে তরুণী গর্ভবতী হয়ে পড়লে তাকে কৌশলে ওষুধ সেবন করিয়ে গর্ভে থাকা বাচ্চা নষ্ট করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে উল্টো তরুণীকে হুমকি দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য