যশোরের কেশবপুরে শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। আটক যুবকের নাম মাসুম বিল্লাহ (২৫)। সে বায়সা গ্রামের মৃত রফিকুল সরদারের ছেলে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পাখির বাচ্চা ধরে দেওয়ার প্রলোভন দেখিয়ে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর এলাকায় ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। এ সময় শিশুর চিৎকারে এলাকাবাসী গিয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মাসুম বিল্লাহের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন।




.jpg)

মন্তব্য