স্বর্ণের বার উদ্ধারের মামলায় দুই আসামির কারাদণ্ড

  • ডেস্ক
  • মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ ১২:৩৪:০০
  • কপি লিঙ্ক

পায়ুপথে স্বর্ণের বার উদ্ধারের মামলায় দুই আসামিকে সাত বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। সোমবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার পৃথক দুটি মামলায় দুই আসামিকে এই রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাদণ্ডাদেশ আসামিরা হলেন মোহাম্মদ মহিউদ্দিন ও মানিক চান ওরফে গিয়াসউদ্দিন। দুই আসামিই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

মামলার নথি থেকে জানা গেছে, আসামিরা ২০১৮ সালে চট্টগ্রাম থেকে বিমানযোগে ঢাকায় আসেন। এরপরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের তল্লাশি করলে পায়ুপথ থেকে ১০টি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলার পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে তা আমলে নিয়ে অভিযোগ গঠন করেন আদালত।

মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারক।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য