দুই শিশু শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  • ডেস্ক
  • শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ১০:৩৯:০০
  • কপি লিঙ্ক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে নিপীড়নের  অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার শিক্ষকের নাম মো. বাকী বিল্লাহ মানিক (৩৫)। উপজেলার সহনাটী ইউনিয়নের করফুলেন্নেসা মাদরাসায় তিনি শিক্ষকতা করেন। তিনি সহনাটী ইউনিয়নের মানিকরাজ গ্রামের আজিম উদ্দিন মাস্টারের পালিত ছেলে।

ভিকটিম ও পুলিশ সূত্র জানায়, ওই মাদরাসার দুই শিশুকে শিক্ষক মো. বাকী বিল্লাহ মানিক প্রায় এক সপ্তাহ ধরে পালাক্রমে নিপীড়ন করে আসছিল। নিপীড়নের শিকার শিশুদের বয়স ৮ ও ৯ বছর। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাকী বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতনের শিকার দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য