মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কর্মকর্তাসহ পাঁচ সদস্য। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব রাঘদী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস (৫৪), এএসআই গোলাম কিবরিয়া (৪৩), সিপাহি মোহাম্মদ হাসান (৩০), সিপাহি সাইদুল ইসলাম (৩০) ও ড্রাইভার রাসেল ইসলাম (৩১)। তাদেরকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পরে হামলার খবর পেয়ে মাদারীপুর মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হয়।
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মন্ডল জানান, মাদক ব্যবসায়ীদের হামলা আহত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে বেশ চিহ্ন রয়েছে।
মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সুনীল কুমার দে জানান, এ ঘটনায় গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত মো. শেখ সাদিক বলেন, আমি সকালে মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতরা রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপেস্নক্সে চিকিৎসা নিয়েছে। ঘটনাস্থল মুকসুদপুর হওয়ায় আমাদের থানায় অভিযোগ নিয়ে কেউ আসেনি।




.jpg)

মন্তব্য