শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

  • অনলাইন
  • সোমবার, ০২ নভেম্বর ২০২০ ০৬:২৪:০০
  • কপি লিঙ্ক

চট্টগ্রামের বাঁশখালী থানাধীন চাম্বল এলাকার  ১১ বছরের শিশু ধর্ষণকারী মাদরাসা শিক্ষক মোজাম্মেল হককে কুমিল্লা জেলার দেবীদ্বার থেকে আটক করেছে  র‌্যাব-৭।

সোমাবার দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, রাতে আসামি মাদরাসা শিক্ষক  মোজাম্মেলকে দ্বেবিদ্বার থানার পান্নারপুলি এলাকার তার আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বাঁশখালী চাম্বল এলাকায় ১১ বছরের একটি শিশু একাধিকবার ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গত ১৯ অক্টোবর ভিকটিমের বাবা বাদী হয়ে স্থানীয় ফোরকানিয়া মাদরাসার শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

ধর্ষণের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি নজরে এলে র‌্যাব-৭ চট্টগ্রাম ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে আসামি মোজাম্মেল হককে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন পাওন্নারপুল এলাকায় তার আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য