লালবাগে ভিপি নুরুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ ০৩:০০:০০
  • কপি লিঙ্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ঢাবির এক শিক্ষার্থী। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রী রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন।

সোমবার দুপুরে বাংলাদেশ জমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি কে এম মুস্তাফিজ।

তিনি বলেন, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ওই শিক্ষার্থী ভিপি নুরের নামে ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।

২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র নুর আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলন তাকে দেশব্যাপী ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে ডাকসু নির্বাচন করে ভিপি নির্বাচিত হন। সম্প্রতি তিনি একটি নতুন রাজনৈতিক দলও গঠন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য