রং নম্বরে পরিচয়ের সূত্র ধরে প্রেম। বাড়িতে অনুষ্ঠানের দাওয়াত দিয়ে প্রেমিকাকে ডেকে আনেন প্রেমিক। ডেকে এনে বন্ধুসহ পালাক্রমে ধর্ষণ করেছেন প্রেমিকাকে। এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের পালাহার গ্রামে।
এ ঘটনায় পুলিশ আজ রোববার দুই ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার গার্মেন্টকর্মীর বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার একটি গ্রামে। ওই গার্মেন্টসকর্মী জানান, গত প্রায় ১০ বছর ধরে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। মোবাইলে রং নম্বরে পরিচয় হয় নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের পালাহার গ্রামের খলিলুর রহমানের ছেলে নুরুল ইসলামের (৩৫) সাথে। গতকাল শনিবার বাড়িতে বিশেষ এক অনুষ্ঠানের দাওয়াত দেন।
দাওয়াতে এসে নুরুল ইসলামের কাছে আটকা পরেন তিনি। নুরুল ইসলাম তার স্ত্রীর অনুপস্থিতিতে দুপুরে তাকে ধর্ষণ করেন। পরে রাতে তাকে নিয়ে যায় পাশের বন্ধু নুরুদ্দিনের বাড়িতে। সেখানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে দুই জনে মিলে পালাক্রমে ধর্ষণ করেন। প্রতিবাদ করলে তারা প্রাণনাশের হুমকি দেন।
এক পর্যায়ে কৌশলে পালিয়ে এসে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠলে এক সিএনজি চালকের সহযোগিতায় থানায় এসে ঘটনা অবহিত করেন তিনি। পরে পুলিশ তাঁকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার দেখানো মতে দুই ধর্ষণকারীকে আটক করে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল হাসেম জানান, মামলা নিয়ে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।




.jpg)

মন্তব্য