রাজধানীতে ২২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

  • নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ২৭ জুন ২০২০ ০৩:৪১:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ২২০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শাহিন আলী (২৩), মোঃ রফিকুল ইসলাম (২২) ও মোঃ অহিদুল ওরফে সুমন শেখ (৩৩)।

গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মোঃ হাসান ইমাম ডিএমপি নিউজকে জানান, ২৬ জুন, ২০২০ বিকাল ৫.৫৫ টায় তেজগাঁও থানার কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গাড়ী চুরি/ছিনতাই উদ্ধার ও প্রতিরোধ টিম। এসময় তাদের কাছ থেকে ফেন্সিডিল বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন যাবত ঢাকা মহানগর এলাকায় অবৈধ ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে।

এ সংক্রান্তে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা রুজু হয়েছে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য