গাইবান্ধায়  ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষণের দায়ে: ধর্ষক গ্রেপ্তার 

  • অনলাইন
  • মঙ্গলবার, ১২ মে ২০২০ ০৫:৫৬:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার সদর উপজেলায়  কুপতলা ইউনিয়নের ডাকুয়া গ্ৰামে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

আজ সকালে  কুপতলা ইউনিয়নের ডাকুয়া গ্রামের প্রতিবেশী মৃত. মফিজ উদ্দিনের পুত্র  ছাত্তার ওই মেয়েটিকে ঢেকে নিয়ে যায়।  লোক চক্ষুর আড়ালে মুখ চেপে ধরে নির্জন ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি চিৎকারে দিলে লোকজন এসে তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। 

কুপতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক জানান, ছাত্তার স্ত্রী মারা গেছে সে ইতোপূর্বে আরও কিছু  ঘটনা ঘটিয়েছে। এঘটনায়  পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য