ফরিদপুরে তালবদ্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

  • ফরিদপুর প্রতিনিধি: 
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ০১:৩৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় তালবদ্ধ একটি ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় শিরিন (২০) নামের ঐ গ্রহবধুর লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

বাড়ির মালিক জানায়, গত ৩ মাস ধরে তাদের বাড়ি ভাড়া নেয় সালথা উপজেলার সোহান মিয়া। স্বামী-স্ত্রী দুজনেই থাকতো তাদের বাড়িতে। সোহান স্থানীয় একটি গ্যাস সাপ্লাইয়ের দোকানে কাজ করত। প্রতিদিনের মতো সকালে সোহান সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু শুক্রবার রাতে নিহত শিরিনের মা বাড়ির মালিককে ফোন করে জানায় তার মেয়ের জামাই মেয়েকে খুন করে পালিয়েছে। এখবর শুনে বাড়ির মালিক পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে খাটের উপর শোয়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে।

এঘটনায় নিহত শিরিনের মা জানায়,  ঘাতক সোহান সন্ধ্যা ৭.৩০ মিনিটে তাদের বাড়িকে ফোন করে বলে তাদের মেয়েকে খুন করে ঘরের ভিতরে রেখে সে ঢাকায় চলে এসেছে। আর তারা যেন মেয়ের লাশ ফরিদপুরে গিয়ে নিয়ে আসে। এ খবর পাওয়ার পরে নিহত শিরিনের মা ঘটনার সত্যতা নিশ্চিত হতে ফোন করে বাড়ির মালিককে জানায়। এবং ঘটনার সত্যতার খবর পেয়ে ছুটে আসে। নিহত শিরিনের গ্রামের বাড়ি ফদিপুর জেলার নগরকান্দা উপজেলায়।

এবিষয়ে ফরিদপুর সদর সার্কেলের এএসপি রাশেদুল ইসলাম জানান, বাড়ির মালিকের ফোন পেয়ে আমারা একটি ঘরের তালা ভেঙ্গে খাটের উপর শোয়ানো অবস্থায় একটি লাশ উদ্ধার করি। তবে লাশটি দেখে মনে হচ্ছে বৃহস্পতিবার রাতের কোন একসময় শ্বাসরোধ করে মেয়েটিকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় যে বা যারা জড়িত থাক না কেন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেপ্তার করে আইরের আওতায় আনব। আর লাশটি ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য