<p class="solder">করোনা আতঙ্ক</p>

সদরপুরে বেশি দামে চাল বিক্রির অভিযোগে দুই জনকে জরিমানা

  • বিজমিন২৪ ডেস্ক:
  • শুক্রবার, ২০ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে করোনা আতঙ্কে বেশি দামে চাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দোকানে মূল্য তালিকা না থাকায় ও বেশি দামে চাল বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।

আজ শুক্রবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। অসাধু দুই ব্যবসায়ী হলেন- কৃষ্ণপুর বাজারের দীপক ভদ্র ও নিবাস দাস।

করোনা আতঙ্কে বেশি দামে চাল বিক্রি হচ্ছে বলে স্থানীয় জনগন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পূরবী গোলদার কাছে অভেযোগ জানায়। তাৎক্ষনিক তিনি নির্দেশ দেন বাজার মনিটরিং করতে। মনিটরিংকালে চাউল এর উর্দ্ধগতি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সজল চন্দ্র শীল বলেন, সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারের দুই ব্যবসায়ীর দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাদেরকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বাজারের অন্যন্য ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাথে ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান।

মন্তব্য