প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চলমান এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি সুজন খন্দকার (২১) বড়খারদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে।

সে বড়খারদিয়া ঠাকুরপাড়া এলাকার মো. ওসমান খন্দকারের ছেলে। গতকাল রাতে এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, সালথা উপজেলার খারদিয়া গ্রামের ১৫ বছরের এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বাড়ির পাশের দেবদার গাছের বাগানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে, একই গ্রামের মো. ওসমান খন্দকারের ছেলে সুজন খন্দকার।

গতকাল ২৪ ফ্রেরুয়ারি সোমবার বিকালে ওই প্রতিবন্ধী কিশোরীকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে দেবদার গাছের বাগানের ভিতরে ধরে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই কিশোরীর ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ওই এসএসসি পরীক্ষার্থী সুজন খন্দকার পালিয়ে যায়।

পরে ওই প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় তার বাড়ির লোকজন। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থী সুজন খন্দকারকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।

মামলার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার মামলার আসামি সুজন খন্দকারকে খারদিয়া কাজীপাড়া গ্রাম এলাকা থেকে শনিবার সন্ধ্যা রাতে গ্রেপ্তার করা হয়।

এ ব্যপারে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ চেষ্টা মামলার আসামি সুজন খন্দকারকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এবং ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য