ইজি বাইকের ভিতরে মেয়ে সাথে অশ্লীল আচরণ!

  • নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় থেকে অটোতে করে একা যাচ্ছিল একটি মেয়ে। হঠাৎ একটি লোক ওই অটোতে উঠে। ওই লোকটি ইজি বাইকের ভিতরে বসে মেয়েটির সাথে অশ্লীল আচরণ করতে থাকে। এক পর্যায় ওই লোকটি তার লিঙ্গ বের করে মেয়েটিকে দেখাতে থাকে।

পরে মেয়েটি তার মোবাইল দিয়ে এই দৃশ্য ও তার ছবি তুলে কান্না করতে করেতে অটো থেকে নেমে যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই সব ছবি কয়েকজনে পোস্ট দিলে সারা জেলার মধ্যে হইচই লেগে যায়।

এই বিষয়টি ফরিদপুর জেলা পুলিশের নজরে আসলে লোকটিকে ধরতে কাজ শুরু করে দেয় পুলিশ। তারা তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে তা আপনাদের সামনে হুবহু তুলে ধরা হল- ফরিদপুর বাসীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি।

এই লোকটি কে চিনতে পারলে নিচের নাম্বারে তথ্য দিয়ে ফরিদপুর জেলা পুলিশকে সহায়তা করুন। আপনার পরিচয় গোপন থাকবে। ০১৭১৩-৩৭৩৫৫৩ অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর। ধন্যবাদন্তেঃ জেলা পুলিশ, ফরিদপুর।

মন্তব্য