ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নে বাল্যবিবাহ করার অপরাধে এবার বিয়ের আসর থেকে বর গেল শ্রীঘরে।
বর খাটে বসে যখন খাওয়ায় ব্যস্ত এমনি সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হাতে আটক হলেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় চরবিষ্ণুপুর ইউনিয়নের কলাডাঙ্গী গ্রামের ছোবাহান মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। কনে সুমাইয়া আক্তার চরচাদপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী এবং বর মো. শিপন সেক উপজেলার পার্শ্ববর্তী কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেঙ্গামারী গ্রামের রহমান সেকের পুত্র।
আদালত সূত্রে জানা যায়, বাল্যবিবাহের খবর পেয়ে আজ বৃহস্পবিার বিকেলে অভিযান চালানো হয়। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার।
বরযাত্রী নিয়ে কনের বাড়িতে বিয়ে করে আসে বরপক্ষ। পরে কনের বাড়িতে বসে মধ্যাহ্নভোজ করার সময় তাকে আটক করে। আটক শেষে বর কে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ সালের ৭ এর ১ধারায় বাল্যবিয়ে করার অপরাধে ২০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত বরকে সদরপুর থানা হেফাজতে পাঠানো হয়েছে।






মন্তব্য