ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের কাজী ডাঙ্গী গ্রামের মোঃ মিজান কাজীর মেয়ে বিশ্বাস ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মিতু আক্তারের সাথে একই উপজেলার আকোটেরচর ইউনিয়নের শোনপচা গ্রামের শেখ মান্নানের পুত্র কাতার প্রবাসী শেখ সুজন (৩৫) সাথে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।
আজ মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূরবী গোলদার ঘটনা স্থলে গিয়ে বাল্যবিবাহরে অপরাধে মেয়ের বাবা ও বরকে আটক করেন।
তথ্য প্রমানের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্যবিয়ে দেয়ার অপরাধে বাল্যবিয়ে নিধোন আইন ২০১৭ সালের ৮/১ধারায় মেয়ের বাবা মোঃ মিজান কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাল্যবিয়েকরার অপরাধে বাল্যবিয়ে নিধোন আইন২০১৭ সালের ৭/১ ধারায় বরকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূরবী গোলদার।
জানা যায়, স্থানীয় ইউনিয়নে জন্মসনদ না করে ফরিদপুর পৌরসভা থেকে বয়স বেশী দেখিয়ে ভূয়া জন্ম সনদ তৈরি করে, ২০ দিন আগে কাবিন সম্পূর্ণ করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার বলেন, বাল্যবিয়ে আমাদের সমাজে একটি ভয়ানয়ক ব্যাধী। এটা কোন ভাবে মেনে নেয়া যায় না। আমি উপজেলার সকলের সহযোগীতায় সদরপুর উপজেলাকে বাল্যবিবাহ্ মুক্তকরব।






মন্তব্য