সদরপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

  • নিজস্ব প্রতিদেবক
  • সোমবার, ০৪ নভেম্বর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার নয়াডাংগী উচ্চ বিদ্যালয়য়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম খোকার ও প্রধান শিক্ষক কামরুল হাসান বিরুদ্ধে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত বৃহস্পবিার ওই স্কুলের কেরানি আনোয়ার মোল্লার মেয়ে নবম শ্রেণির ওই ছাত্রীকে সহকারী শিক্ষক জহিরুল ইসলাম খোকার মাধ্যমে রুমে ডেকে নেয় প্রধান শিক্ষক কামরুল হাসান খান।

এ সময় ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে যৌন হয়রানি করে প্রধান শিক্ষক। এই কথা কাউকে বলতে তাকে নিষেধ করে। এই কথা কাউকে বললে তার বাবার চাকরি থাকবে না বলে ওই ছাত্রীকে হুমকি দেয় প্রধান শিক্ষক।

পরে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে পরিবারকে বিষয়টি জানালে এই নিয়ে স্কুলে হইচৈই শুরু হয়।

এ ঘটনা নিয়ে শিক্ষার্থীরা ও এলাকাবাসী মিলে অভিযুক্ত দুই শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবিতে গত শনিবার থেকে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেছে।

প্রধান শিক্ষকের নামে এরকম অভিযোগ এর আগেও কয়েকটি হয়েছে। এছাড়াও স্কুলের নানা দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

তবে বিগত দিনের ঘটনা গুলি ধামাচাপা দিলেও এবার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এর উপযুক্ত শাস্তি ও বহিষ্কারের দাবিতে সোচ্চার। অভিযুক্ত শিক্ষকের শাস্তি না হওয়া পর্যন্ত কোন শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে না বলে জানিয়েছে।

এ বিষয় সদরপুর উপজেলার নির্বাহী অফিসার পূরবী গোলদারের কাছে অভিযোগ করা হলে তিনি উপযুক্ত বিচারের আশ্বাস দেন ওই শিক্ষার্থীর বাবা-মাকে।

 

 

 

মন্তব্য