স্ত্রীর সঙ্গে ঝগড়া: চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্বামীর আত্মহত্যা

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্বামী নয়ন (১৭) আত্মহত্যা করেছেন। বুধবার রাত ১১টার দিকে চাঁদপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নয়ন উপজেলার চাঁদপাড়া গ্রামের গোলাম লষ্করের ছেলে এবং কোটচাঁদপুর পৌর ডিগ্রী কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক করে ৪ মাস আগে পার্শ্ববর্তী কাশিপুর গ্রামের এক মেয়েকে বিয়ে করে নয়ন। বিয়ের পর থেকেই তাদের দু’জনের ঝগড়া চলে আসছিল।

এরই এক পর্যায়ে রাতে দু’জনের মধ্যে ঝগড়া হয়। সেসময় নয়ন বাড়ির পাশের রেল লাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তার লাশ উদ্ধার করে।

মন্তব্য