চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণকারী পলাতক আসামি গ্রেপ্তার

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলবস্তিতে শিশু ধর্ষণশারী পলাতক শফিকুলকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।গতকাল সোমবার রাত ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ২৬ জুলাই শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলবাগান বস্তিতে ৫৫বছরের বৃদ্ধ সফিকুল ইসলাম ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় সদর মডেল থানায় মেয়েটির মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন এবং আহত শিশুটিকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর মডেল থানার ওসি অপারেশন ইদ্রিস আলী জানান, ৬ বছরের শিশুকে ধর্ষণ করে পালিয়ে যাবার পর থেকেই পুলিশ ধর্ষক বৃদ্ধকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।

এরই প্রেক্ষিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম-পিপিএম এর সার্বিক তত্ত্বাবদানে তথ্য-প্রযুক্তির সহায়তায় কানসাট এলাকা থেকে সোমবার রাত রাত ৮টার দিকে ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য