নওগাঁ যুবকের মরদেহ উদ্ধার

  • নওগাঁ প্রতিনিধি
  • মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

নওগাঁর মান্দায় পুকুর থেকে রিংকু সরকার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলদুবলা গ্রামে তার নিজ বাড়ির পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। রিংকু বিলদুবলা গ্রামের সুদেব চন্দ্র সরকারের ছেলে।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, গত ২৮ জুলাই বাড়ি থেকে নিখোঁজ হয় রিংকু। আজ সকালে এলাকাবাসী রিংকুর বাড়ির পাশে একটি পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, উদ্ধারের পর রিংকুর শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন মেলেনি । ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য