নিখোঁজের ১২ ঘন্টা পর স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

  • জয়পুরহাট প্রতিনিধি
  • মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

জয়পুরহাট শহর থেকে নিখোঁজের ১২ ঘন্টা পর সোমবার রাত ১০ টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদী থেকে স্কুলছাত্রীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত স্কুলছাত্রী রিতু পাল জয়পুরহাট শহরের সবুজ নগর এলাকার বিশ্বজিৎপালের মেয়ে ও সদর উপজেলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, রিতু প্রতি দিনের মত সোমবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া না গেলে রিতুর বাবা বিশ্বজিৎ পাল জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে ওই দিন রাত ১০টার দিকে পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকার শ্মশান ঘাটের কাছে একটি মেয়ের ভাসমান মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ঘটনাটি জানাজানি হওয়ায় সেখানে গিয়ে মৃতদেহটি রিতুর বলে সনাক্ত করেন তার স্বজনরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

মন্তব্য