গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

  • গাইবান্ধা প্রতিনিধি: 
  • মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ০৯:০৪:০০
  • কপি লিঙ্ক

মাদক মামলা ও গাইবান্ধায় ২৮৫ গ্রাম হেরোইন রাখার দায়ে আব্দুল মালেক নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুনতাসির আহম্মেদ এই রায ঘোষনা করেন। 

গাইবান্ধা সদর থানার মামলায় বলা হয় ,২০২১ সালের ১৭ মার্চ গাইবান্ধা পৌর এলাকার সুন্দর জাহান মোড় এলাকায় হেরোইন সহ আব্দুল মালেক গাইবান্ধা সদর থানার পুলিশে হাতে ধরা পড়ে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘদিন সাক্ষ প্রমান শেষে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার রায় দেয়া হয়। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য