তিন দিনের রিমান্ডে ইরফানের ব্যক্তিগত সহকারী দীপু

  • অনলাইন
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ০৪:৫৩:০০
  • কপি লিঙ্ক

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী এ বি সিদ্দিক দীপুর জামিন আবেদন খারিজ করে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত এই আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডের নেওয়ার জন্য আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল শহর থেকে আসামি এ বি সিদ্দিক দীপুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য