জি কে শামীম ১০ দিনের রিমান্ডে

  • বিজমিন২৪ ডেস্ক:
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

যুবলীগের কেন্দ্রীয় সমবায় সম্পাদক জিকে শামীমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বেগম মাহমুদা আক্তার এ রিমান্ড আদেশ দেন।

এছাড়া তার সাত সহযোগীকে চার দিন করে আট দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। মাদক ও অস্ত্র মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।

আদালতে শুনানিতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রহমান হাওলাদার। প্রসিকিউশন পক্ষে ছিলেন আইনজীবী আজাদ রহমান ও হেমায়েত উদ্দিন খান হিরন।

এর আগে বিকেলে জিকে শামীম ও তার সাত বডিগার্ডকে গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব।

গত শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর নিকেতনে তার ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্স থেকে শামীমকে আটক করা হয়।

মন্তব্য