বুড়িগঙ্গায় নৌকাডুবি: আরও এক শিশুর লাশ উদ্ধার

  • অনলাইন
  • মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ ১০:৪১:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর বুড়িগঙ্গায় মালবাহী নৌযানের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় সফিকুল (৭) নামের আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।  

সোমবার বিকালে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

এ নিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনও সফিকুলের মা শীতল (২৭) এখনও নিখোঁজ রয়েছেন। 

এর আগে রেখা (২৯) ও তার মেয়ে সানজিদার (৮) লাশ উদ্ধার করা হয়। 

সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নৌপুলিশের এসআই আব্দুস সোবহান গণামধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা রেখার লাশ উদ্ধার করেন। এরপর বেলা সোয়া ১টার দিকে তার আট বছর মেয়ের লাশ উদ্ধার করা হয়। বিকালে সফিকুলের লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় বাল্কহেডের সুকানিসহ ৬ জনকে আটক করেছে বরিসুর নৌপুলিশ। এছাড়া এমবি প্যারাডাইস নামের বাল্কহেডটিও আটক করা হয়েছে।

আটকরা হলেন- বাল্কহেডের সুকানি সোহাগ, কর্মচারী আবু তালেব, সবুজ, হাবিব, তানজিল ও হারুন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য