রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৩১ অক্টোবর) ভোর ৬টা থেকে সোমবার (১ নভেম্বর) সকাল পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৬৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ১১০৫ পিস ইয়াবা, ২৭ বোতল ফেনসিডিল ও ৫৬ কেজি ৮১০ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।




.jpg)

মন্তব্য