রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

  • অনলাইন
  • বুধবার, ১৬ জুন ২০২১ ১২:৪০:০০
  • কপি লিঙ্ক

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, অভিযানে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৭ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১১৭ গ্রাম হেরোইন, ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য