হেফাজতের আরেক কেন্দ্রীয় সহকারী মহাসচিব কাসেমী গ্রেপ্তার

  • অনলাইন
  • বুধবার, ২১ এপ্রিল ২০২১ ০৬:২৬:০০
  • কপি লিঙ্ক

হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমী তার মোহাম্মদপুরস্থ বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।

আজ বুধবার (২১ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ডিবি।

ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ২০১৩ সালে দায়ের করা তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আগামীকাল (বৃহস্পতিবার, ২২ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য