রাজধানীতে ছেলেধরা সন্দেহে নারীকে গণপিটুনি দিয়ে হত্যা

  • বাংলারজমির ২৪ ডেস্ক:
  • শনিবার, ২০ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে এক নারীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে জনতা। আজ শনিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে উত্তর বাড্ডার কাঁচাবাজারের সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, কাঁচাবাজারের ওই নারীকে গণধোলাই দেয়ার পর তাক গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক নারী গণপিটুনির শিকার হওয়ার খবর পাওয়ার পর পুলিশ গিয়ে ওই নারীকে ঢামেকে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য