রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির (৯ ) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে গিয়ে আত্মার মাগফেরাত কামনা চেয়ে কবর জিয়ারত করা হয়।
একই সাথে রাইসা মনির সম্মানার্থে শ্রদ্ধা জানিয়ে তার কবরে গার্ড অব অনার প্রদান সহ পুষ্পস্তবক অর্পণ করেন বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
শনিবার (২ আগস্ট) দুপুরে যশোর মতিউর রহমান ঘাঁটি থেকে স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত রাইসা মনির গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে আসেন।
এসময় প্রতিনিধি দলের সদস্যলা নিহত রাইসা মনির বাড়িতে যায় ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে রাইসা মনির কবরে গার্ড অব অনার প্রদান করেন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তোবারক বিতরণ করেন
বিমান বাহিনীর প্রতিনিধিরা।
এর পূর্বে বাজড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জোহর নামাজের পর সেখানে রাইসা মনির আত্মার মাগফেরাত কামনার্থে বিশেষ এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বিমান বাহিনীর প্রতিনিধি দলের প্রধান স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলাম বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে তাদের গ্রামের বাড়িতে আসেন। এ ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করা হয়। তিনি আরো বলেন,উপজেলা প্রশাসন রাইসা মনির পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ,কে,এম রায়হানূর রহমান, ওসি মো: শাহা জালাল আলম, বিএনপি নেতা কাইয়ুম শিকদার, মিডিয়াকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য :গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় রাইসা মনির নামে ফরিদপুরে আলফাডাঙ্গা এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনার চারদিন পর শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে তার দাফন হয়।




.jpg)

মন্তব্য