সালথায় অটোরিকশা থেকে লাফ দিয়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি: 
  • রবিবার, ০৪ মে ২০২৫ ১০:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় অটোরিকশা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন মর্জিনা বেগম (৩৫) নামে এক ভারসাম্যহীন নারী। আজ রোববার (৪মে) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মর্জিনা বেগম উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের রোকন শিকদারের স্ত্রী। মাদ্রাসা পড়ুয়া দুই ছেলের মা তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মর্জিনা বেগম বেশ কিছুদিন ধরে ভারসাম্য হারিয়ে ফেলেন। তারপর থেকে বাবার বাড়ি সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে মায়ের কাছে থাকেন মর্জিনা বেগম। তাকে একাধিকবার ডাক্তার ও ফকির-কবিরাজ এর কাছ থেকে চিকিৎসা করানো হয়েছে। শনিবার বিকালে ফরিদপুরের এক কবিরাজের কাছে নেওয়ার জন্য তার মা রুপবান বেগম তাকে অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিলো, সাথে ১৪ বছরের বড় ছেলে মোস্তাকিমও ছিল।

অটোরিকশা ছাড়ার কিছুক্ষণ পরেই মর্জিনা গাড়ি থেকে লাফ দেয়। এতে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে সেখানকার চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, মর্জিনা ভারসাম্যহীন ছিল বলে জানতে পেরেছি। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য