সালথায় মিনি স্টেউিয়ামের জন্য প্রস্তাবিত ভূমির যাচাই করেন এডিসি

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ০২:০৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত ভূমির সরেজমিন সম্ভাব্যতা যাচাই করেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলী। 

বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের সালথা বাগবাড়ি এলাকায় প্রস্তাবিত ভূমির সরেজমিন সম্ভাব্যতা যাচাই করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীন, সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈসহ ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য