ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন হাজী আব্দুল করিম ও সামর্তবানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। একসঙ্গে সংগঠনের পক্ষ থেকে একজন গুনী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান করেন।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা।
সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মো. রফিকুল ইসলাম (ফাউন্ডেশনের চেয়ারম্যান) তাদের সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিশেষত শিক্ষা, কর্মসংস্থান দারিদ্র্যতাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে একটি নিবন্ধন জনসম্মুখে তুলে ধরেন। মেধাবী শিক্ষার্থীদের জন্য সংগঠনটি অনবরত কাজ করবে বলে সকলকে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন। সনদপত্র এবং শিক্ষা বৃত্তি হিসাবে নগদ অর্থ তুলে দেন।
ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামের আঃ লতিফ মিয়া (অবসরপ্রাপ্ত গুনী শিক্ষক) কে ফুলেল শুভেচছায় তার হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিগণ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।






মন্তব্য