ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় শেখ রহিম উদ্দিন (৮২) নামের এক বৃদ্ধ নিহত হয়। গত ২৪ মার্চ রোববার সন্ধ্যা সাড়ে ৬.টার দিকে সদরপুর থানা রোডের সোনালী ব্যাংকের সামনের মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে।
সদরপুর থেকে কালিখোলার উদ্দেশ্য চালক জিৎ সাহা (১৮) মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে না পেরে রহিমদ্দিনের ওপরে উঠিয়ে দেয়। গুরুতর অবস্থায় স্থানীয় দোকানদারা উদ্ধার করে তাকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার শারিরীক অবস্থা অবনতি থাকায় রেফার্ড করলে ২৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি করানো হয়। ওইদিন দুপুর ১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পুত্র মো. শহিদুল ইসলাম বাবুল বাদী হয়ে মোটরসাইকেল চালক জিৎ সাহার বিরুদ্ধে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন। জিৎ সাহা সদরপুর ইউনিয়নের কালিখোলা গ্রামরে জগানাথ সাহার পুত্র। অপরদিকে নিহত শেখ রহিমউদ্দিন সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামে বসবাস করতেন।
নিহতের ছেলে শহিদুল ইসলাম বাবুল জানায়, আমার বাবা ইফতারের পর সন্ধ্যায় চায়ের দোকান থেকে চা খেয়ে সোনালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে হেটে সদরপুর বাজারের দিকে আসার সময় পিছন দিক থেকে জিৎ সাহা মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তার বাবার শরীরের উপর দিয়ে উঠিয়ে দিয়ে মর্মান্তিক এ ঘটনা ঘটায়।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান নিহতের পুত্র বাদী হয়ে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




.jpg)

মন্তব্য