শোক দিবসে ফরিদপুর শহরের ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা 

  • আবু নাসের হুসাইন: 
  • মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ ০৫:০৮:০০
  • কপি লিঙ্ক

জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে শহরের ১৪ নং ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টায় ফরিদপুর শহরের ১৪ নং ওয়ার্ড মামুদপুরে এ কর্মসূচি পালন করা হয়।

১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মুন্নু মোল্যার সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদ। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, শহর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন, শহর আওয়ামী লীগের সদস্য নুরুল আমীন বাপ্পি, অত্র ওয়ার্ডের যুগ্ম-আহ্বায়ক ঝলক হোসেন প্রমুখ ।

শোকসভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করা হয়। দোয়া মাহফিল ও গনভোজ বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য