জাদু মিয়ার উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

  • ফরিদপুর প্রতিনিধি: 
  • সোমবার, ৩১ জুলাই ২০২৩ ০১:০৭:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারী প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জেলা জাকের পার্টি।

সোমবার (৩১ জুলাই) সকাল ১০ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক মো. সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতি মানববন্ধনে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সহসভাপতি মো. মহিউদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক এমএ কুদ্দুছ, সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মাকছুদুল ইসলামসহ জাকের পার্টির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুলাই) সকালে মশিউর রহমান জাদু মিয়া শহরের তেতুলতলা বাসা থেকে বের হলে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলায়। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিন তাকে ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য