দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এন টিভির ২১তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এনটিভির জন্মদিন পালন করা হয়। এ সময় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এনটিভির জেলা প্রতিনিধি ও ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
আরও উপস্থিত ছিলেন, হাইসেন্স গ্রুপের পরিচালক মোহাম্মদ খায়ের মিয়া, ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মফিজ ঈমাম মিলন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি পান্না বালা, চ্যানেল টুয়েন্টি ফোর অনলাইন বিভাগের প্রধান রাজিব খান, রাশিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডিএ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির প্রমুখ।
এ সময় বক্তারা স্যাটেলাইট টেলিভিশন এনটিভির বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, বাংলাদেশের টেলিভিশন জগতে এনটিভি একটা বিশেষ স্থান অর্জন করেছে। তাদের সংবাদের মান অনুষ্ঠানের পরিকল্পনা সাধারণ জনগণের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। তারা এনটিভির আগামী দিনের উজ্জল ভবিষ্যত কামনা করেন।






মন্তব্য