টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালপুর উপজেলার রাজগোলাবাড়ী গ্রামের আরজু (৫০) এবং তার স্ত্রী সম্পা বেগম (৪৫)।
ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে স্বামী-স্ত্রী দু’জনে মোহাইল গ্রামে যুগীরগোপা নামীয় একটি দরগায় শিন্নি দিতে যান।
সেখান থেকে তারা রেল লাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় রেল সেতু পাড় হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭নম্বর মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যায়।




.jpg)

মন্তব্য