জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে তালা প্রেসক্লাবের আয়োজনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ই জুন)সকাল ১১টায় তালা ডাক বাংলার সামনে তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভয়া বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন,যুগ্ন-সাধারণ সম্পাদক এম এ মান্নান, সিনিয়র সদস্য আব্দুল সালাম, এস এম আকরামুল ইসলাম, বি এম বাবলুর রহমান।
উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সদস্য কাজী জীবন বারী, লিটন হুসাইন, জহুর হাসান সাগর ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, মেহেদী হাসান স্বাক্ষর, শাহিন আলম, সজিব,মো. রহুল আমিন মোল্লা,মো. হাফিজুর রহমান, কাজী এনামুল হক বিপ্লব, শফিউর রহমান ডানলাপ, খান আল মাহবুব হুসাইন প্রমুখ।
এ সময় বক্তারা আরও বলেন ,সন্ত্রাসীরা কোন দলের না তারা অন্ধকার জগতের বাসিন্দা। সারা দেশে সাংবাদিকদের কন্ঠ রোধ করতে একটি সন্ত্রাসী সংগঠন মাঠে নেমেছে। সাম্প্রতিক ৭১ টেলিভিশন ও বাংলা নিউজ এর জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম কে পিটিয়ে হত্যা করেছেন একদল সন্ত্রাসী।
আর এই হেয় ও প্রতিপন্ন কর্মকান্ডে সর্বাত্নক ইন্দন ও সহযোগিতা করেছেন জামালপুরে সাধুরপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু সহ জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দিতে হবে। যদি কোন প্রকার আইনের বত্যয় ঘটলে আগামীতে কঠোর কর্মসূচির অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন তালা প্রেসক্লাবের সদস্যরা।
ইতিমধ্যে তালা প্রেসক্লাব তাদের কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তালা তথা দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্বহারা তৎকালীন বিপ্লবী কমিনিষ্ঠ পাটি ও পূর্ববাংলার সর্বহারা পার্টি কে উৎখাত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন যা ইতিহাস স্বাক্ষী হয়ে আছেন।






মন্তব্য