পাংশায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • শামীম হোসেন, পাংশা:
  • শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ১২:০২:০০
  • কপি লিঙ্ক

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান রুবেল, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, জেলা পরিষদের সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখার আলম প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. চাঁদ আলী খান, ডা. মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানের প্রধান শিক্ষক সহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় পাংশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য