ফরিদপুরে জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত 

  • নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১২:০২:০০
  • কপি লিঙ্ক

শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সুফি খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ আগামী ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

এই মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে ফরিদপুরে জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা সেচ্ছাসেবক ফ্রন্টের আয়োজনে শুক্রবার (১০ ফ্রেবুয়ারী) বিকাল ৩ টায় ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় জাকের মঞ্জিলে এ সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি, মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওরজাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান হায়দার,
সেচ্ছাসেবক ফ্রন্টের নবনিযুক্ত কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রবিন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক প্রফেসর আঃ কুদ্দুস, সদর উপজেলা জাকের পার্টির সভাপতি ফকির আ. মান্নান, মিশন সদস্য হিসাবে আরো উপস্থিত ছিলেন, হেমায়েত হোসেন হাবিব, গোলাম রাব্বানী, নাঈম ফারুকী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য