ঋণের টাকা পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

  • অনলাইন
  • রবিবার, ২৮ আগস্ট ২০২২ ০৮:০৮:০০
  • কপি লিঙ্ক

নাটোরের লালপুরে একটি এনজিও’র ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার ভোরে উপজেলার কেশববাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃত যুবকের নাম আল আমিন (৩০)। তিনি উপজেলার কেশববাড়ীয়া গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য