নারায়ণগঞ্জে লঞ্চডুবি : শিশুসহ আরও ২ জনের মরদেহ উদ্ধার

  • অনলাইন
  • মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ১০:০৩:০০
  • কপি লিঙ্ক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় শিশুসহ আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে। এছাড়া নিখোঁজ রয়েছেন দুইজন।

গতকাল সোমবারও ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দুইজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

এর আগে 'এম এল আশ্রাফ উদ্দিন' লঞ্চটি প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়। লঞ্চটি উদ্ধার করে নারায়ণগঞ্জ বন্দর থানার কাশিমপুর খালের উত্তর পাড়ে নেওয়া হয়।

রোববার দুপুর দুইটায় মালবাহী জাহাজ 'এমভি রুপসী'র ধাক্কায় লঞ্চ 'এম এল আশ্রাফ উদ্দিন' ডুবে যায়। এ ঘটনায় জাহাজটি জব্দ করা হয়েছে। সারেংসহ ৯ জনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাবার পথে যাত্রীবাহী লঞ্চটিকে ঠেলে নিয়ে যায় মালবাহী কার্গো 'এমভি রুপসী'।  প্রাণে বাঁচতে পানিতে লাফিয়ে পড়েন অনেকেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসী-৯ নামে মালবাহী জাহাজটি লঞ্চটিকে ধাক্কার পর ঠেলে নিয়ে যায় অন্তত ৫০ মিটার দূরে। কার্গো চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি তাদের।

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য