ফরিদপুরে ২৪ ঘন্টায় পুলিশী অভিযানে গ্রেপ্তার-২৮

  • আবু নাসের, ফরিদপুর :
  • বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ ০৮:০২:০০
  • কপি লিঙ্ক

গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ১১ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন নিয়মিত মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ১ আসামি ও গ্রেফতারি পরোয়ানা আমলে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।
  
নগরকান্দা থানা পুলিশ কর্তৃক থানা ২টি নিয়মিত মামলা রুজু করা হয়।

সালথা থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলায় ১জন আসামী ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক গ্রেফতারি পরোয়ানা মূলে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ৩ জন নিয়মিত মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১জন আসামীকে গ্রেফতার করা হয়।

সদরপুর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।

মধুখালী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ১ জন নিয়মিত মামলার আসামীকে গ্রেফতার করা হয়।

ফ‌রিদপুর ট্রা‌ফিক বিভাগ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা - ২৪ টি, নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ৩৮ টি আদায় কৃত জর‌মিানার প‌রিম‌ান- ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা।
আটক স‌ংখ‌্যা-  নছিমন ১, ইজিবাইক ৭, মোটরসাইকেল ১১, পাকআপ ১, ট্রাক ১, মাইক্রো ১ টি ।

ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য