ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি পাটের গুদামসহ ৩টি ঘর আগুনে পুড়ে ভূস্মীভুত হয়। অগ্নিকান্ডে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করেন। গতকাল সোমবার ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগ্নিকান্ড সূত্রপাতের কোন সংবাদ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আঃ ছালাম খান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানানো হবে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২ পাট ব্যবসায়ী কে.এম. সাত্তারের ১ হাজার মন ও ভোলানাথ সাহার ৫শত মন পাট আগুনে পুড়ে যায় বলে তারা জানান।

সদরপুরে অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
- সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
- সোমবার, ১৫ নভেম্বর ২০২১ ১১:১৯:০০
- কপি লিঙ্ক Links Copied





মন্তব্য