গাইবান্ধায় চেয়ারম্যান হিসাবে আ'লীগ ৩ স্বতন্ত্র ১০ নির্বাচিত

  • আতিকুর রহমান আতিক ( গাইবান্ধা) প্রতিনিধি :
  • শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ ১১:৫০:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধা সদর উপজেলার নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।বেসরকারী ফলাফলে চেয়ারম্যান হিসাবে স্বতন্ত্র ১০ ও ৩ জন আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন ঘাগোয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিনুজ্জামান রিংকু, গিদারী ইউনিয়নে হারুনুর রশিদ ইদু ,মোল্লারচর ইউনিয়নে সাইদুজ্জামান সরকার। স্বতন্ত্র প্রার্থীরা হলেন বোয়ালী ইউনিয়নে শহিদুল ইসলাম সাবু, লক্ষীপুরে আবুল কালাম আজাদ, সোয়েব মো: রাসেল,কুপতলা রফিকুল ইসলাম সরকার,সাহাপাড়ায় মশিউর রহমান ,বাল্লমঝাড়ে জুলফিকার রহমান ,কামারজানিতে মতিয়ার রহমান ,খোলাহাটিতে মাসুম হক্কানী ,বাদিয়াখালীতে সাফায়েতুল হক ও রামচন্দ্রপুরে মোসাকবির হোসেন নির্বাচিত হয়েছেন । 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য