জেল থেকেই চেয়ারম্যান নির্বাচিত হলেন ইশারত হোসেন

  • আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর): 
  • শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ ১১:৩২:০০
  • কপি লিঙ্ক

জেল থেকেই চেয়ারম্যান নির্বাচিত হলেন ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ইশারত হোসেন।

 বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রামকান্তপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ইশারত হোসেন (টেলিফোন) প্রতিকে ৩ হাজার ৩৪৮ ভোট পেয়ে বে-সরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন (টেবিল ফ্যান) পেয়েছেন ১ হাজার ৭৯২ ভোট।

জানা যায়, মোঃ ইশারত হোসেন দীর্ঘদিন ধরে ফরিদপুর জেল হাজতে আছেন। জেল থেকেই তিনি রামকান্তপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীতা বাছাই শেষে তিনি  প্রতিক পান টেলিফোন মার্কা। রামকান্তপুর ইউনিয়নবাসীর কাছে মো. ইশরাত হোসেন একজন জনপ্রিয় মানুষ। তাই বৃহস্পতিবারে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য