গাইবান্ধায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউপি'র নৌকা মার্কার নব- নির্বাচিত চেয়ারম্যান হারুন-অর রশিদ ঈদু প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয়েছে। রাত ১০ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষনার পর বিজয় মিছিলের সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা করে । এ সময় নব- নির্বাচিত চেয়ারম্যান হারুন-অর রশিদ ঈদুসহ কয়েকজন আহত হয়। তাদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও নির্বাচন পরবর্তী সহিংসতায় খোলাহাটি ইউনিয়নের ফারাজি পাড়া ও বল্লমঝাড় ইউনিয়নের সাহার বাজার, বাদিয়াখালিসহ বেশ কয়েকটি ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটে।
মালিবাড়ি ইউনিয়নের ঝাউবাড়ি কিশামত মালিবাড়ি সেন্টারে দুই ভোটে হেরে যাওয়ার কারণে মেম্বার প্রার্থীর লোকজনের হামলায় কিশামিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক ভাংচুর ও পুলিশের উপর হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত। এ সময় কয়েক রাউন্ড গুলি করে পুলিশ।






মন্তব্য