কে এম শহিদুল্লাহ বাচ্চু মিয়ার এক নির্বাচনী সভা অনুষ্ঠিত

  • মোঃ হুমায়ুন কবির (তুহিন) সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
  • মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ ১১:০৭:০০
  • কপি লিঙ্ক

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার সদরপুরের পাশ্ববর্তি ভাংগা উপজেলার মানিকদহ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কে. এম. শহিদুল্লাহ বাচ্চু মিয়ার এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে মানিকদহ ইউনিয়নের  এলাকাবাসির আয়োজনে সাবেক চেয়ারম্যান মরহুম কে. এম. সাহেদ আলী সাহেব মিয়ার বাড়িতে মোহাম্মদ মোল্যার সভাপতিত্বে উক্ত সভায় বাচ্চু মিয়ার পক্ষে ভোট চাইলেন, ভাংগা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রফেসর আব্দুল কাদের মিয়া, সমাজসেবক মোঃ বাবলু মোল্যা, মোঃ বিল্লাল হোসেন মোল্যা, দেলোয়ার হোসেন জমাদ্দার, মোঃ সেলিম মিয়া, আঃ মান্নান মাতুব্বর, গফ্ফার জমাদ্দার, মোঃ আব্দুল হাই মোল্যা প্রমুখ । উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কে. এম. শহিদুল্লাহ বাচ্চু মিয়া সভায়  জনগনের কাছে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেণ ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য