ফরিদপুরের সদরপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে রয়েল ডেনিস এমবাসির আর্থিক সহযোগীতায় গতকাল সোমবার সকালে উপজেলা হল রুমে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার। চরনাছিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আক্কাস আলী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়কারি খালিদ মোহাম্মদ সাইফুল্লাহসহ অন্যানরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়, জেলা সমন্বয়কারি আব্দুল্লাহ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিন্ড অর্গানাইজার মো মামুনুর রশিদ, মোঃ সেলিম বিশ্বাস, রুবেল সরদার প্রমুখ। সভা শেষে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্থ অভিবাসী এক ব্যাক্তিকে চেক প্রদান করা হয়।




.jpg)

মন্তব্য